গুরুকুল শিক্ষাব্যবস্থা ও আধুনিক শিক্ষাব্যবস্থার তুলনামূলক আলোচনা
Author: Riya Ghosh
DOI: https://doi.org/10.70798/tgjct/010400003
শিক্ষা আমাদের যুগোপযোগী চিন্তা-চেতনা বিকশিত করে, যা আমাদের পরবর্তী প্রজন্মকে সাহায্য করে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। শিক্ষা শুধুমাত্র আমাদের জ্ঞান আহরণ বা পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে—এমনটা নয়; শিক্ষা আমাদের মন ও আত্মাকে পরিশীলিত করে এবং নিজেকে জানতে সাহায্য করে। আলোচ্য প্রবন্ধে আমরা গুরুকুল শিক্ষাব্যবস্থা ও আধুনিক শিক্ষাব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। প্রাচীন শিক্ষাব্যবস্থায় মূলত আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হতো; কিন্তু বর্তমানে আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের ওপর অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুই শিক্ষাব্যবস্থার মধ্যে বিভিন্ন নতুনত্ব পরিলক্ষিত হয়, যা পাঠকের সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
Keywords: আধ্যাত্মিকতা, মূল্যবোধ, ভারতীয় শিক্ষাব্যবস্থা, আত্মসংযম, সামগ্রিক উন্নয়ন, প্রযুক্তিবিদ্যা।
Keywords: আধ্যাত্মিকতা, মূল্যবোধ, ভারতীয় শিক্ষাব্যবস্থা, আত্মসংযম, সামগ্রিক উন্নয়ন, প্রযুক্তিবিদ্যা।

