Article Abstract index4

বিনায়ক দামোদর সাভারকর: জাতীয়তাবাদ থেকে হিন্দুত্ববাদ—একটি পর্যালোচনা

Author: Manik Das

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু প্রমুখ বিশিষ্ট বিপ্লবী নেতাদের পাশাপাশি বিনায়ক দামোদর সাভারকরের নামও আমাদের কাছে সুপরিচিত। সাভারকর তিলকের দর্শন ও ভাবনাচিন্তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। এক কথায় বলা যায়, তিলকের দ্বারাই স্বাধীনতা সংগ্রামের প্রবেশপথে তাঁর হাতেখড়ি। সাভারকর যেকোনো উপায়ে ব্রিটিশ শাসনের কবল থেকে তাঁর মাতৃভূমি ভারতবর্ষকে মুক্ত করতে চেয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের পথে কারারুদ্ধ হয়ে দুঃসহ “কালাপানি” যাত্রা পার করে ১৯২২ সালে রত্নাগিরি জেলে স্থানান্তরিত হয়ে সাভারকর লিখেছিলেন Essentials of Hindutva। সুতরাং বলা যায়, এই সময়েই তাঁর হিন্দুত্ব তত্ত্বের উদ্ভব ঘটে। এই প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী লড়াকু যোদ্ধা বিনায়ক দামোদর সাভারকরের অবদান এবং কীভাবে তাঁর দ্বারা “হিন্দুত্ব জাতীয়তাবাদ”-এর উদ্ভব ঘটে। এছাড়াও তিনি “Hindutva” বলতে ঠিক কী বোঝাতে চেয়েছিলেন এবং Hindutva ও Hinduism শব্দ দুটি এক না আলাদা—তা আলোচিত হয়েছে। পাশাপাশি সাভারকরের কল্পিত স্বপ্ন ভারতবর্ষকে “Hindu Rashtra” বা “Hindu nation-state” হিসেবে গড়ে তোলার ধারণা এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সীমাবদ্ধতাও এই প্রবন্ধে আলোচিত হয়েছে।
Keywords: ভারতবর্ষ, স্বাধীনতা, হিন্দুত্ব, জাতীয়তাবাদ, সংগ্রাম।