ঔপনিবেশিক বাংলায় কান্দি রাজপরিবার : জমিদারি ব্যবস্থা ও স্থানীয় সমাজ-অর্থনীতির রূপান্তর (১৮শ–২০শ শতক)
Author: Koushik Mondal
DOI: https://doi.org/10.70798/tgjct/010400014
ঔপনিবেশিক বাংলার সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে জমিদারি ব্যবস্থা একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচিত। ১৭৯৩ সালে ব্রিটিশ প্রশাসন কর্তৃক প্রবর্তিত স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণিকে ভূমি রাজস্ব আদায়ের স্থায়ী অধিকার প্রদান করা হয়, যার ফলে বাংলার গ্রামীণ সমাজে এক নতুন ক্ষমতা-কাঠামো গড়ে ওঠে। মুর্শিদাবাদ জেলার কানী রাজপরিবার এই জমিদারি ব্যবস্থার একটি উল্লেখযোগ্য প্রতিনিধি। এই গবেষণাপত্রে কানী রাজপরিবারের উদ্ভব, জমিদারি প্রশাসনের কাঠামো এবং স্থানীয় সমাজ-অর্থনীতিতে তাদের বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে এই পরিবারের ভূমিকাও আলোচনার আওতায় এসেছে। গবেষণায় দেখা যাবে যে জমিদারি ব্যবস্থা একদিকে কৃষক সমাজের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করলেও, অন্যদিকে আঞ্চলিক সাংস্কৃতিক ও শিক্ষাগত উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই গবেষণা ঔপনিবেশিক বাংলার গ্রামীণ সমাজের রূপান্তর বোঝার ক্ষেত্রে একটি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
Keywords: ঔপনিবেশিক বাংলা, কান্দি রাজপরিবার, জমিদারি ব্যবস্থা, স্থায়ী বন্দোবস্ত, মুর্শিদাবাদ, গ্রামীণ সমাজ।
Keywords: ঔপনিবেশিক বাংলা, কান্দি রাজপরিবার, জমিদারি ব্যবস্থা, স্থায়ী বন্দোবস্ত, মুর্শিদাবাদ, গ্রামীণ সমাজ।

