An Analysis of the Adbhuta Rasa in the Vishwarupa-darshana Yoga of the Srimad Bhagavad Gita
Author: Mayna Lokshman
DOI: https://doi.org/10.70798/tgjct/010400017
শব্দ ও অর্থ নিয়ে গঠিত কাব্যরূপ শরীরের আত্মা হল রস। তাই রসই হল কাব্যের মুখ্য বিষয়। রসবিহীন কোনো সাহিত্য হতে পারে না। সংস্কৃত অলংকারশাস্ত্রে অলংকারিকগণ ছয় প্রকার সম্প্রদায়ের কথা বলেছেন। তার মধ্যে প্রথম হল রসসম্প্রদায়। এই রসসম্প্রদায়ের আদি প্রবক্তা হলেন ভরত মুনি। তাঁর মতে, “न हि रसादृते कश्चिदप्यर्थः प्रवर्तते।” অর্থাৎ, রস ছাড়া কোনো অর্থ প্রবর্তিত হয় না।লৌকিক জগতের কার্য, কারণ ও সহকারীভাব কাব্য ও নাটকে বিভাব, অনুভাব ও ব্যভিচারীভাবরূপে প্রতীত হয়। এই বিভাব, অনুভাব ও ব্যভিচারীভাবের সংযোগে স্থায়ীভাব রসত্ব প্রাপ্ত হয়। ভরতাচার্য আট প্রকার রস স্বীকার করেছেন। এই আট প্রকার রসের মধ্যে অন্যতম হল অদ্ভুত রস। অদ্ভুত রসের স্থায়ীভাব হল বিস্ময়।শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায় ‘বিশ্বরূপদর্শন যোগ’ হল অদ্ভুত রসের এক অনন্য উদাহরণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক ও নিত্যরূপ দেখে অর্জুন অভিভূত হয়ে যায় এবং তার মনে স্থায়ীভাব বিস্ময় সৃষ্টি হয়; সেখান থেকেই অদ্ভুত রস উৎপন্ন হয়। অদ্ভুত রস ও ভক্তির সমন্বয় লক্ষ্য করা যায় এই অধ্যায়ে।শ্রীমদ্ভগবদ্গীতার বিশ্বরূপদর্শন যোগে রসতত্ত্বের ভিত্তিতে অদ্ভুত রসের উৎপত্তি ও গুরুত্ব পর্যালোচনা করাই হল এই গবেষণা প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য।
Keywords: Vishwarupa-darshana Yoga, Adbhuta Rasa, Vibhava, Anubhava, Vyabhicharibhava, Kind-hearted
Keywords: Vishwarupa-darshana Yoga, Adbhuta Rasa, Vibhava, Anubhava, Vyabhicharibhava, Kind-hearted

