Article Abstract index4

The Contribution of the Roychowdhury Zamindar Family of South 24 Parganas to Education and Culture: A Survey-based Study

Author: Rakhi Chakraborty

DOI: https://doi.org/10.70798/tgjct/010400018

দক্ষিণ ২৪ পরগণার আঞ্চলিক ইতিহাস হিসেবে জমিদার বাড়িগুলির নানা কাহিনী স্বমহিমায় বিরাজমান। ২৪ পরগণা নামটি এসেছে কলকাতা জমিদারির অন্তর্গত পরগণা বা বিভাগ থেকে, যা ১৭৫৭ সালে মীরজাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেছিলেন। এই জেলার অনেক জমিদার পরিবার আছে যারা সৃজনশীল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এর মধ্যে বারুইপুর রায়চৌধুরী জমিদার বাড়ি উল্লেখযোগ্য। শ্রীচৈতন্যদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ প্রমুখ বরণীয় ব্যক্তিবর্গের পদস্পর্শে ধন্য এই বারুইপুর অঞ্চল। এখানকার বিখ্যাত রায়চৌধুরী জমিদারগণ তাঁদের শিক্ষা ও সংস্কৃতিতে বিভিন্ন কর্মপ্রয়াসের মাধ্যমে স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হয়ে আছেন।বারুইপুরের রায়চৌধুরী বাড়ির সঙ্গে সংযুক্ত রথ ও রাসের মেলা, নাট্যপ্রতিভায় গণনাট্য সংঘের ভূমিকা, বিদ্যালয় স্থাপন, ঐতিহ্যপূর্ণ দুর্গাপূজা প্রভৃতি এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেখা যায়। জমিদারির এই সময়টা কেবল একটি প্রাচীন ঐতিহাসিক অধ্যায় হিসেবে নয়, বরং মানব জাতির সংস্কৃতির আত্মসন্ধানের উৎস হিসেবে অনুধাবন হয়েছে।এই গবেষণায় প্রতিফলিত হয় আঞ্চলিক ইতিহাসকে নতুন আলোয় ব্যাখ্যা, যেখানে শিক্ষা, নাট্যচর্চা, স্থানীয় উৎসব একাত্ম হয়ে ওঠে।
Keywords: দক্ষিণ ২৪ পরগণা, রায়চৌধুরী জমিদার বাড়ি, বারুইপুর, গণনাট্য সংঘ, শিক্ষা ও সংস্কৃতি