Article Abstract index4

স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন ও যুবসমাজের নৈতিক বিকার

Author: Soumyadeep Sardar

DOI: https://doi.org/10.70798/tgjct/010400026

এই প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনের আলোকে যুবসমাজের নৈতিক বিকারের বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। আধুনিক সমাজে যুবসমাজ বিভিন্ন মানসিক সংকট, মূল্যবোধের অবক্ষয় এবং আত্মবিশ্বাসের অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে বিবেকানন্দের বেদান্ত ভাবনা যুবসমাজকে নৈতিক ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এই গবেষণার প্রধান উদ্দেশ্য হল বিবেকানন্দের বেদান্ত দর্শনের মৌলিক ধারণাগুলি বিশ্লেষণ করা এবং যুবসমাজের নৈতিক বিকারের প্রাসঙ্গিকতা নিরূপণ করা। গবেষণায় মূলত গ্রন্থনির্ভর ও বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। বিবেকানন্দের বিভিন্ন রচনা ও বক্তৃতার আলোকে তাঁর বেদান্ত ভাবনার মূল দিকগুলি পর্যালোচনা করা হয়েছে। আলোচনার মাধ্যমে দেখা যায় যে বিবেকানন্দের শিক্ষা যুবসমাজের মধ্যে আত্মশক্তি, আত্মবিশ্বাস, নৈতিকতা, মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সক্ষম। অতএব, এই গবেষণার ফলাফল থেকে বলা যায় যে বিবেকানন্দের বেদান্ত দর্শন যুবসমাজের নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং একটি মানবিক ও নৈতিক সমাজ গঠনের ক্ষেত্রে তা বিশেষভাবে সহায়ক।
Keywords: স্বামী বিবেকানন্দ, বেদান্ত দর্শন, যুবসমাজ, নৈতিক বিকার, মানবসেবা, আত্মশক্তি।