পরিবেশ নারীবাদ প্রসঙ্গে এক আবেগপ্রবণ ক্রিয়াশীল দার্শনিক দৃষ্টিভঙ্গি
Author: Tiasa Mondal
DOI: https://tgjct.org/wp-content/uploads/2026/03/TGJCT_2614_028.pdf
“পরিবেশবাদী নারীবাদ” তাত্ত্বিক শব্দটির সঙ্গে আমরা প্রথম পরিচিত হই ‘ফ্রাঁসোয়া দ’ওবোন’ নামক একজন ফরাসি নারীবাদী লেখিকার Le Feminism ou la Mort (১৯৭৮) বইটি থেকে। কিন্তু বলা বাহুল্য তারও কিছু বছর আগে বন্দনা শিবা একজন সক্রিয় পরিবেশ নারীবাদী হিসেবে ১৯৭০ সালের চিপকো আন্দোলনে একজন অন্যতম নেত্রী হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ওয়াঙ্গারি মাথাই ১৯৭৭ সালে ৫ জুন, আফ্রিকার কেনিয়াতে ‘গ্রিন বেল্ট মুভমেন্ট’ প্রতিষ্ঠা করেন। যেভাবে পৃথিবীর মা হিসেবে সক্রিয়ভাবে পরিবেশ ও নারীর জন্য আন্দোলন করে গিয়েছেন, তাতে একেবারেই নিঃসন্দিগ্ধভাবে বলা চলে যে “আবেগপ্রবণ” শব্দটি তাদের কর্মে অতপ্রোতভাবে জড়িত। আবেগপ্রবণ শব্দটির সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত, তবে, আমেরিকান অধ্যাপক এবং সাহিত্য গবেষক রিচার্ড ম্যাজ তাঁর Reintegrating Human and Nature: Modern Sentimental Ecology বইটিতে র্যাচেল কারসন এবং বারবারা কিংসলভার কল্পকাহিনী তুলে ধরেছেন, যেখানে ‘আবেগপ্রবণ পরিবেশবাদ’ (Sentimental Ecology) নতুন সূর্যের আলোকে উদ্ভাসিত হয়েছে। Sentimental Ecology এবং সক্রিয় পরিবেশ নারীবাদ ধারণা দুটিকে একত্র করে এক ‘আবেগপ্রবণ সক্রিয় পরিবেশ নারীবাদ’ (Sentimental Active Ecofeminism) ধারণা গঠন করার চেষ্টা করা হয়েছে।
Keywords: আবেগপ্রবণ, পরিবেশবাদ, নারীবাদ, প্রকৃতি, সক্রিয়, চিপকো, কীটনাশক।
Keywords: আবেগপ্রবণ, পরিবেশবাদ, নারীবাদ, প্রকৃতি, সক্রিয়, চিপকো, কীটনাশক।

