Educational Thoughts of Rabindranath Tagore’s and It’s Present Relevance in India
Author: Anju Roy
DOI: https://doi.org/10.70798/tgjct/010400044
ঊনবিংশ শতাব্দীতে ভারতের বিভিন্ন মনীষী শিক্ষার স্বরূপ সম্পর্কে মতামত প্রকাশ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু সাহিত্যিক ছিলেন না পক্ষান্তরে তিনি ছিলেন সংগীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক এবং শিক্ষাবিদ। অভিজ্ঞতার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি নিজস্ব প্রতিভার দ্বারা পৃথিবীর সকল মানুষকে প্রভাবিত করেননি বিশেষত শিক্ষার ক্ষেত্রে। তিনি মনে করতেন, শিক্ষার লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীণ বিকাশ সাধন করা। তিনি গতানুগতিক পুঁথিগত শিক্ষায় বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন শিক্ষাকে জোর করে শিশুমনে চাপিয়ে দেওয়া যায় না, শিশু স্বাধীনভাবে প্রকৃতির মাঝে শিক্ষাগ্রহণ করবে। তিনি ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বচেতনা, বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ এবং বহুসংস্কৃতিবাদে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন গণশিক্ষার মাধ্যমে সমগ্র জাতির মধ্যে পারস্পরিক ভালোবাসা, সাংস্কৃতিক বিনিময় ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে। যার ফলস্বরূপ তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা বর্তমানে প্রাচ্য ও পাশ্চাত্য সাংস্কৃতিক মেলবন্ধনের এক সুন্দরতম নিদর্শন।
Keywords: সর্বাঙ্গীণ বিকাশ, প্রকৃতিকেন্দ্রিক শিক্ষা, স্বাধীনতা, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ, বহুসংস্কৃতিবাদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
Keywords: সর্বাঙ্গীণ বিকাশ, প্রকৃতিকেন্দ্রিক শিক্ষা, স্বাধীনতা, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা, বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ, বহুসংস্কৃতিবাদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

