ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী: প্রীতিলতা ওয়াদ্দেদার ও মাতঙ্গিনী হাজরার অবদান
Author: Arpita Mridha
DOI: DOI: https://doi.org/10.70798/tgjct/010400046
ভারতের দীর্ঘ দুই শতাব্দীর স্বাধীনতা সংগ্রামে নারীর অংশগ্রহণ ছিল এক যুগান্তকারী অধ্যায়। তৎকালীন রক্ষণশীল সমাজব্যবস্থা, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং নানাবিধ পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম করে অসংখ্য নারী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনে শামিল হয়েছিলেন। এই গবেষণাপত্রের মূল লক্ষ্য হলো—মহাত্মা গান্ধীর ‘অহিংস জাতীয়তাবাদ’ এবং সশস্ত্র ‘বিপ্লবী জাতীয়তাবাদ’ বা ‘সংগ্রামশীল জাতীয়তাবাদ’—এই দুই ভিন্ন আদর্শ কীভাবে নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করেছিল তা বিশ্লেষণ করা। গবেষণায় বিশেষভাবে সশস্ত্র সংগ্রামের প্রতীকস্বরূপ প্রীতিলতা ওয়াদ্দেদার এবং অহিংস আন্দোলনের মুখ্য প্রতীকস্বরূপ মাতঙ্গিনী হাজরার সংগ্রামী জীবন ও আত্মবলিদানকে কেন্দ্র করে তাঁদের স্বাধীনতা সংগ্রামের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করা হয়েছে। এই প্রবন্ধটি উপস্থাপন করে যে, ভিন্ন আদর্শ অনুসরণ সত্ত্বেও উভয় ধারাই নারীদের জাতীয় চেতনার বিকাশে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁদের এই সক্রিয় অংশগ্রহণ তৎকালীন সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ভারতের মুক্তি সংগ্রামকে এক নতুন মাত্রা প্রদান করেছিল। গবেষণাটি গুণগত পদ্ধতির উপর ভিত্তি করে এবং গৌণ উৎস ব্যবহার করে নির্মিত, যেখানে নারীর অংশগ্রহণ, নেতৃত্ব, আত্মত্যাগ এবং রাজনৈতিক চেতনার বিকাশকে বিশ্লেষণের প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। পরিশেষে, এই প্রবন্ধটি প্রমাণ করে যে, কেবল পুরুষ নয়, বরং ভারতের নারীরাও সমমর্যাদায় দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খলমোচনে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন।
Keywords: ভারতের স্বাধীনতা সংগ্রাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদ, গান্ধীবাদী জাতীয়তাবাদ।
Keywords: ভারতের স্বাধীনতা সংগ্রাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদ, গান্ধীবাদী জাতীয়তাবাদ।

