Article Abstract index4

ভারতে মানবাধিকার রক্ষায় ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের ভূমিকা

Author: Piya Mandal

DOI: DOI: https://doi.org/10.70798/tgjct/010400051

মানবসত্তার সম্পূর্ণ উন্নয়ন ঘটাতে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে মানবাধিকারের স্বীকৃতি প্রাধান্য পায়। ভারতীয় সংবিধানে মানবাধিকারের মূল উৎস রাষ্ট্রের সংবিধান। সংবিধানভিত্তিক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল স্বাধীন ভারতে মানবাধিকার সংরক্ষণের সহায়ক একটি উদ্যোগ উদ্ভাবিত হয়েছে—‘ভোকাল ফর লোকাল’। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক ২০২০ সালের ১২ জুলাই ‘আত্মনির্ভর ভারত অভিযান’ অংশ হিসেবে ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য উদ্যোগমুখী পর্যায়ে স্বকেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উৎপাদন ও ব্যবস্থাপনার দিকে মনোনিবেশ করা। তবে পূর্ণরূপে আত্মনির্ভরতার লক্ষ্যে কেন্দ্রীয়-রাজ্য স্তরের প্রচেষ্টার মাধ্যমে ‘ভোকাল ফর লোকাল’ ভারতের জাতীয় জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্যও পূরণ করে। উদ্যোগের কার্যকারিতা পর্যায়ক্রমে অবলম্বন করে এই কার্যকারিতা বাস্তবায়নের চেষ্টা করা হয়, স্বাধীনতার লক্ষ্যে ‘ভোকাল ফর লোকাল’ কীভাবে ভারতীয় সংবিধান স্বীকৃতিপ্রাপ্ত মানবাধিকারগুলিকে সংরক্ষণ করে এবং ভারতীয় জাতির দৃষ্টিশীল মনন ও অন্তর্দৃষ্টি প্রকাশ করতে সক্ষম তা নিশ্চিত করে। মানবধিকার এই শক্তিশালী প্রদর্শনী দেশের বৃহত্তম ক্ষেত্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিফলিত হতে পারে এবং অন্যান্য দেশে উদাহরণ হিসেবে উপস্থাপিত হতে পারে।
Keywords: আত্মনির্ভর ভারত, উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি, স্ব-নির্ভর উদ্যোগ, সামাজিক অধিকার, অর্থনৈতিক নীতি