Article Abstract index4

অভিজিৎ সেনের ছোটগল্প ‘দেবাংশী’: প্রধান চরিত্র সারবান লোহারের অন্তর্দ্বন্দ্ব ও জনচেতনার জাগরণ

Author: Tumpa Saha

DOI: DOI: https://doi.org/10.70798/tgjct/010400057

অভিজিৎ সেন বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট কথাকার। মূলত নিম্নবর্গীয় সমাজ এবং সেই সমাজের লোকাচার-विश्वাসকে কেন্দ্র করে তিনি সাহিত্য রচনা করেছেন। আলোচ্য ‘দেবাংশী’ গল্পটিও এই নিম্নবর্গীয় সমাজজীবনেরই একটি ছবি। গল্পের প্রধান চরিত্র দেবাংশী সারবান লোহার। গ্রামবাসীদের কাছে তার কথা দেববাণীর সমান। মনসার থানে যখন তার ওপর ঐশী শক্তি ভর করে, তখন সে যা বলে তাই সত্য হয়। বিপদে-আপদে তাই মানুষরা তার শরণাপন্ন হয়। এই দেবাংশী সারবান লোহারের মানসিক পীড়া, অন্তর্দ্বন্দ্ব এবং তা থেকে একজন সাধারণ মানুষে রূপান্তরের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে শাসক শ্রেণীর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অসহায় সাধারণ মানুষের গণ-অভ্যুত্থানই এই গল্পের মূল বিষয়। পাশাপাশি লোকায়ত সংস্কার, বিশ্বাস ও ধর্মকে আশ্রয় করে গ্রামীণ অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতির চিত্রও এই গল্পে উঠে এসেছে।
Keywords: দেবাংশী, ভর, নিম্নবর্গ, শ্রাবণ সংক্রান্তি, লোকসংস্কার, লোকবিশ্বাস।