Article Abstract index4

মানব জীবনে অষ্টাঙ্গিক মার্গের অবদান: একটি সংক্ষিপ্ত উপস্থাপনা

Author: Arpita Saha

DOI: DOI: https://doi.org/10.70798/tgjct/010400060

অধ্যাত্মবাদী ভারতীয় দর্শনের মূল লক্ষ্য ছিল মানবজীবনের দুঃখমুক্তি। বৌদ্ধদর্শনেও এর ব্যতিক্রম নয়। গৌতম বুদ্ধ প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ ছিল সেই দুঃখমুক্তিরই এক অন্যতম পথ। এই গবেষণা প্রবন্ধের মূল লক্ষ্য হলো মানবজীবনে অষ্টাঙ্গিক মার্গের প্রয়োগমূলক দিক আলোচনা করা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি—এই আটটি মার্গ মানবজীবনের দুঃখ মোচন ও আত্মশুদ্ধির পথনির্দেশক। যা মানুষকে নীতিবান, সংযমী, শান্তিময় ও দুঃখমুক্ত করে তোলে। বর্তমান যুবসমাজের নানাপ্রকার মানসিক চাপ, হতাশা ও দুঃখ-কষ্টের মধ্য থেকে বেরিয়ে এসে এক শান্তিপূর্ণ জীবনব্যবস্থার দিক নির্দেশনা প্রদান করে এই মার্গ। এই মার্গ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনই নয়, বরং এটি ব্যক্তিমানুষের মানসিক সুস্থতার ঔষধস্বরূপ। যা প্রতিটি ব্যক্তিকে প্রজ্ঞালব্ধ জ্ঞানের অধিকারী করে তোলে। আলোচ্য প্রবন্ধটিতে অষ্টাঙ্গিক মার্গের সেই ব্যবহারিক দিকগুলির ওপরই আলোকপাত করা হয়েছে, যা মানবজাতিকে দুঃখমুক্তির উপায়স্বরূপ এক নতুন আলোর দিশা প্রদান করে।
Keywords: দুঃখ, অবিদ্যা, নির্বাণ, ব্রহ্মবিহার, স্থিতপ্রজ্ঞ, অর্হৎ।