Article Abstract index4

\\\'সুবর্ণরেণু সুবর্ণরেখা\\\' উপন্যাসে ইতিহাসের আলোকে সুবর্ণরেখা নদীতীরে আদিবাসী জীবন - সংস্কৃতির সুবর্ণময় দলিল

Author: Samiran Sardar

DOI: https://doi.org/10.70798/tgjct/010400075

পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্তে জঙ্গলাকীর্ণ জীববৈচিত্র্যপূর্ণ স্থানে শান্তির নীড় স্থাপন করে প্রাচীন কাল থেকে বসবাস করছে; প্রাচীন অস্ট্রালয়েড জনগোষ্ঠীর মানুষেরা, সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে। নদীতীরে বনপ্রকৃতির ছায়ায় আপন সভ্যতা সংস্কৃতিকে লালন পালনের দ্বারা জীবনকে বৈচিত্র্যময় রঙিন করে তোলে। কথা সাহিত্যিক নলিনী বেরা বাংলা কথাসাহিত্যে অন্ত্যজ অনার্য ভারতীয় মূলবাসীদের নিয়ে গড়ে তোলেন বিচিত্র জীবনকথা। ‘সুবর্ণরেণু সুবর্ণরেখা’ উপন্যাসটি সেই নদী-মাঠ-অরণ্যকেন্দ্রিক অন্ত্যজ-অনার্য-প্রান্তিক মানুষদের সুদীর্ঘ প্রাচীন জীবনচর্যার সুবর্ণময় জীবন আলেখ্য। উপন্যাসটিতে অরণ্য প্রকৃতির মধ্য দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীর দুই তীরে অবস্থিত সাঁওতাল, ভূমিজ, লোধা, শবর, ভুঁইয়া, বাউড়ি, টুডু, হেমব্রম, মুর্মু, মাহাতো, হাঁসদা, সোরেন, সিং, মুণ্ডা, মাঝি, পানি, বেহারা, কামার-কুমোর প্রভৃতি সম্প্রদায়দের প্রাত্যহিক জীবন, প্রাকৃতিক সৌন্দর্য্য, জীবনচর্যা, জীবনের আদি পর্ব থেকে বর্তমান সময়ে ভারতবর্ষের ইতিহাসের আলোকে জীবনের সুখ-দুঃখ, সংগ্রামের ইতিবৃত্ত রচিত। সুবর্ণরেখা নদী, অরণ্য, মাটিকে ভালোবেসে প্রকৃতির তালে তালে মানুষজন প্রকৃতির মতোই সরল-স্বাভাবিক জীবনযাপন করছে। উপন্যাসের নায়ক আদিবাসী শুদ্র ললিন এর জন্ম নদীর তীরবর্তী গ্রামে। তাই নদীকে ভালোবেসে হংসী নাউড়ীয়ার সঙ্গে নৌকাবিলাসের সময় ললিন এর চোখে নদীর দুধারে জনপদ, বিভিন্ন নদীচর, স্থান এর সৃষ্টির কথা; বোকা নির্লোভ মানুষজনের প্রকৃতির কোলে চাষাবাদ, শিকার, অনাড়ম্বর সহজ সরল জীবনে আপন সাহিত্য - সংস্কৃতিচর্চা, রীতিনীতি, প্রাকৃতিক বৈচিত্র্য প্রভৃতি উপলব্ধি হয়। নির্লোভ মানুষদের সরলতার সুযোগ নিয়ে সভ্য, সাম্রাজ্যবাদী লোভী বর্বর মানুষের দল - বর্গীরা হানা দেয়; ইংরেজদের হাতে অত্যাচারিত হয়, হিন্দু সংস্কৃতি তাদের গ্রাস করতে চায়। এই সব প্রতিকূলতার মধ্যদিয়েও তারা মূল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েও আপন জীবন চর্চায় নিজেদের রঙিন করে রেখেছে। এই গবেষণার উদ্দেশ্য উপন্যাসটিতে ইতিহাসের আলোকে সুবর্ণরেখা নদীতীরবর্তী আদিবাসী মানুষদের জীবন - সংস্কৃতির সুবর্ণময় দিকগুলি তুলে ধরা হয়েছে। Key words: Subarnarekha-river-Source, historical consciousness, tribal life, tribal culture, gold, golden document.