Article Abstract index4

মানুষ গড়ার বিষয়ে স্বামী বিবেকানন্দের শিক্ষা : বর্তমান দিনে প্রাসঙ্গিকতা, জাতীয় শিক্ষানীতি ২০২০ পরিপ্রেক্ষিতে

Author: Sandipa Basak

ভারত তথা বিশ্বের ইতিহাসে স্বামী বিবেকানন্দ ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি শুধু ভারতীয় ছিলেন না বরং হয়ে উঠেছিলেন একজন বিশ্বনাগরিক। তিনি তাঁর শক্তি, সাহস ও মেধা দিয়ে ভারতবর্ষকে পুনর্জাগরিত করে বিশ্বের দরবারে উন্নীত করার চেষ্টা করেছিলেন। বিবেকানন্দ বেদান্ত দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে তার নিজস্ব মতবাদ নব্য-বেদান্তের ধারণা দিয়েছিলেন। যার মূল কথাই মানবসেবা। আর মানু্ষ তথা ভারতবাসীর সেবা করে তাদের জীবনের মান উন্নত করার জন্য সেই সময় প্রয়োজন ছিল উপযুক্ত নেতৃত্ববর্গের। যার জন্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয় বরং প্রয়োজন ছিল প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষের। বিবেকানন্দ মনে করতেন শিক্ষার মূল কাজই হবে মানুষ গড়া। ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ স্বামী বিবেকানন্দের এই শিক্ষাচিন্তার দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেছে। প্রকৃত শিক্ষা শিক্ষার্থীদের শুধুমাত্র বৌদ্ধিক দিক থেকে সক্ষম করে তুলবে তাই নয় বরং তাদের সামাজিক, মানসিক ও নৈতিক জীবনের মান উন্নত করবে। অধ্যয়নটিতে আমি বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষার সাথে বর্তমান সময়ের শিক্ষার প্রাসঙ্গিকতা ও জাতীয় শিক্ষানীতি ২০২০-র সাথে সাদৃশ্য অনুসন্ধানে সচেষ্ট হয়েছি। Keywords নব্য-বেদান্ত, জাতীয় শিক্ষানীতি ২০২০, সর্বাঙ্গীন বিকাশ, মানুষ গড়ার শিক্ষা।