Article Abstract

পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয় স্তরে শ্রেণীকক্ষ পরিচালনায় শিক্ষকের ভূমিকা: একটি বিশ্লেষণ

Author: Nabakumar Rajbanshi

শ্রেণীকক্ষ পরিচালনার অন্তর্ভুক্ত হলো শিক্ষকের চিন্তাভাবনা, পরিকল্পনা ও কার্যকলাপ যা শ্রেণীকক্ষের একটি সুনিয়ন্ত্রিত পরিবেশ তৈরি এবং শিক্ষণের সহায়ক হয়। শিক্ষার উপাদান এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শিখন বিষয়ক কাজকর্ম ও আচরণের পরিচালনাকেই শ্রেণীকক্ষের পরিচালনা বলা হয়। এটি একটি মানবিক দক্ষতা। শ্রেণীকক্ষের পরিচালনা একটি জটিল ব্যাপার এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক দিক চিন্তা ভাবনার প্রয়োজন হয়। পরিকল্পনা ও সংগঠন, শিক্ষার্থীর বিভিন্ন আচার আচরণ নিয়ন্ত্রণ করার পদ্ধতি-এই সবই শ্রেণীকক্ষ পরিচালনার অন্তরভূক্ত। কোনো শিক্ষককে শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ঠিক করতে হয়। একটি হলো- শিক্ষণের সহায়ক একটি পরিবেশ তৈরি করা। অপর টি হলো– শিক্ষার্থীদের মধ্যে সেই ক্ষমতা তৈরি করে দেওয়া, যার ফল স্বরূপ তারা নিজেরাই নিজেদের শিক্ষণের দিক নির্ণয় ও পরিচালনা করা যায়। মূলশব্দ: শ্রেণীকক্ষ পরিচালনা, শিক্ষক, শিক্ষার্থী, আচরণ, শিক্ষণ, শিখন