সামাজিক সংস্কারের ক্ষেত্রে ভক্তিসন্তদের অবদান
Author: Sanjib Pradhan
সপ্তম শতকে দক্ষিণ ভারতে শুরু হওয়া ভক্তি আন্দোলন পরবর্তী কয়েক শতকের মধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, ও তার গভীর আধ্যাত্মিক জাগরণে, সমাজে বিপুল আলোড়ন সৃষ্টি করে। ভক্তি আন্দোলন, বিশুদ্ধ ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ - জাতি, লিঙ্গ, ধনী-নির্ধন, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে সবার জন্যে উন্মুক্ত করেছিলো। এইভাবে ধর্মীয় ক্ষেত্রে উদারতা ও সর্বজনীনতা ও গনতান্ত্রিক পরিবেশ, প্রচলিত ধর্ম ব্যাবস্থায় ব্রাহ্মণতন্ত্রীয় সর্বোচ্চতার রক্ষণশীলতা, জাতিভেদ ও লিঙ্গভেদের বৈষম্যের ব্যবধান কমাতে শুরু করে। তাই বলা যায় ভক্তি আন্দোলন শুধু ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তনের ঝড় বয়ে আনেনি সাথে সাথে সামাজিক ক্ষেত্রেও বিপ্লব এনেছিল। রামানন্দ, কবীর, রাইদাস, গুরুনানক, তুকারাম, একনাথ, চৈতন্য, মীরাবাই, বাসভন্না এর মতো ভক্তিসন্তরা, তারা তাদের গান, কবিতা, দোঁহার মাধ্যমে সামাজিক, ধর্মীয় অসমানতার বিরুদ্ধে প্রশ্ন তোলেন, জনমত তৈরি করেন ও প্রচলিত সমাজ ব্যাবস্থায় আলোড়ন তোলেন। এখানেই সীমাবদ্ধ না থেকে বহু ভক্তি সন্ত হিন্দু ও মুসলিমদের মধ্যে সামাজিক মেল বন্ধনের কাজ শুরু করে, ধার্মিক সহিষ্ণুতার পথ প্রশস্ত করেছিলেন। ভক্তিসন্তরা মূলত তাদের বাণী, গান, দোঁহায় সংস্কৃত ভাষার পরিবর্তে, স্থানীয় ভাষার ব্যবহার করতেন। যা পরবর্তীতে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশে সহায়তা করেছিলো। এই রচনায় আমরা ভক্তি সম্ভদের সমাজ সংস্কারের অগ্রদূত রূপে, জাতিভেদ প্রথার কঠোর সমালোচক রূপে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মধ্যে সমতা স্থাপনকারী, লিঙ্গ সমতা ও নীতি আদর্শবান জীবনযাপনে উৎসাহদানকারী রূপে আলোচনা করবো। এছাড়াও আমরা ভক্তি সম্ভদের ব্যবহার করা স্থানীয় ভাষার আলোচনা করবো যা আধুনিক ভারতের প্রচলিত ভাষার ভিত্তি স্থাপন করো
Keywords: ভক্তি সন্ত, ভক্তি আন্দোলন, জাতিভেদ, সামাজিক সাম্য, লিঙ্গ-সমতা, ধার্মিক ঐক্য, মোক্ষ, আধুনিক ভারতে দলিত আন্দোলন
Keywords: ভক্তি সন্ত, ভক্তি আন্দোলন, জাতিভেদ, সামাজিক সাম্য, লিঙ্গ-সমতা, ধার্মিক ঐক্য, মোক্ষ, আধুনিক ভারতে দলিত আন্দোলন

