শিশু সাহিত্যের আধুনিকীকরণ ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রভাব
Author: Sougata Bera
DOI: https://doi.org/10.70798/TGJCT/01020008
শিশুসাহিত্য শিশু মনকে প্রাণবন্ত ও কল্পনাপ্রবণ করে তোলে, যা তাদের মূল্যবোধ, যুক্তিশীলতা ও সমাজচেতনার বিকাশে সহায়ক। প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার মেলবন্ধনে ভারতীয় শিক্ষা দর্শন আজ প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। ভাষা ও সাহিত্যচর্চা, সমাজ সংস্কার, ও নৈতিক শিক্ষায় আধুনিক প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য। শিশুদের জীবনে প্রযুক্তির প্রভাব যথেষ্ট গভীর, যা শিক্ষামূলক উপায়ে উপস্থাপন করলে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা সম্ভব। এই গবেষণাপত্রে আধুনিকীকরণের প্রেক্ষাপটে শিশুসাহিত্যের রূপান্তর ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় তার কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে। শিশুদের জন্য সাহিত্য এখন। আর কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক ভারতের প্রেক্ষিতে শিশু শিক্ষার সাথে প্রযুক্তি ও আধুনিক মূল্যবোধের সমন্বয়ই আজকের শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি। মুল শব্দসমূহ: আধুনিকীকরণ, আধুনিক শিক্ষাব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা, শিশুসাহিত্য

